মেষ : প্রকাশক ও সাংবাদিকদের আয় বাড়বে। সরকারি চাকরিতে পদোন্নতি যোগ আছে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
বৃষ : যৌনব্যাধি বাড়তে পারে। প্রচারে ব্যয় বাড়বে। মায়ের স্বাস্থ্য কিছুটা সুস্থ হবে।
মিথুন : স্বল্প ভ্রমণ মঙ্গলজনক হবে। খাদ্যে ব্যয় বাড়বে। পুরনো আশা পূরণ হতে পারে।
কর্কট : সাংবাদিকদের জন্য দিন শুভ। কর্মে ব্যস্ততা ও উনড়বতি যোগ আছে। প্রেমে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে।
সিংহ : ঠান্ডা ও ডায়াবেটিস ভোগাতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলবে। দূর থেকে শুভ সংবাদ আসতে পারে।
কন্যা : কাজে পরিচিত লোকেরা সহযোগিতা করবে। দূর ভ্রমণে বাধা আসবে। ব্যয় বাড়বে।
তুলা : স্ত্রীর স্বাস্থ্য ভালো গেলেও আয় বাড়বে। ব্যাংকে টাকা সঞ্চয় হবে। সংসারে শান্তি বিরাজ করবে।
বৃশ্চিক : স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে তার জন্য ব্যয় বাড়তে পারে। কাজে ব্যস্ততা বাড়লেও শুভ যোগ।
ধনু : পেট ও যৌনরোগ বাড়তে পারে। দূর দেশ ভ্রমণ হতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
মকর : মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমে বাধা আসতে পারে। সন্তানের প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে।
কুম্ভ : প্রেমের বিয়ের সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। বিদেশ ভ্রমণের ছাড়পত্র হাতে আসতে পারে।
মীন : আয় বাড়বে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির যোগ আছে। তবে ঠান্ডাজনিত রোগে ভুগতে পারে।