সরকারি প্রতিষ্ঠান পরিচালন ব্যয় কমানোর নির্দেশ

করোনার প্রভাবে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এ সংকটকালে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অযথা পরিচালন ব্যয় পরিহার করতে হবে। সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয়ে লাগাম টানার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. আবদুল আওয়াল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গতকাল বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে অন্য দেশগুলোর মতো বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। এ সংকট মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে তারল্য বাড়িয়ে অর্থনীতির চাকা সচল রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এর প্রস্তুতি হিসেবে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অস্থাবর সম্পত্তি কেনা, অফিস স্পেস ভাড়া, সাজসজ্জা ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।