বিএসএমএমইউ

এক চিকিৎসক করোনায় আক্রান্ত আইসিইউতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর গত কয়েক দিন ধরেই তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

গতকাল সোমবার রাতে অবস্থার কিছুটা অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।