সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ৫ টাকা। আর চিনির দাম কেজিতে ৩ টাকা কমেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে আলোচনার পর ভোক্তাদের সুবিধার জন্য রমজান মাসে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ৫ টাকা এবং প্রতি কেজি চিনির মূল্য ৩ টাকা কমিয়ে বিক্রি করছে। সিটি গ্রুপের বিজ্ঞপ্তিতে বলা হয়, সয়াবিন তেলের মূল্য ছিল প্রতি লিটার ১১০ টাকা। বর্তমান বাজার মূল্য হবে ১০৫ টাকা। আর দুই লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ২১৮ টাকা, বর্তমান মূল্য ২০৮ টাকা। এছাড়া ৫ লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ৫৩০ টাকা, বর্তমান মূল্য ৫০৫ টাকা। তীর প্যাকেটের প্রতি কেজি চিনির মূল্য ছিল ৭২ টাকা, বর্তমান মূল্য ৬৯ টাকা।