মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে গতকাল সোমবার সকালে পৃথক ৩টি ট্রাকভর্তি ১১৫ মণ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে নৌ-পুলিশ।
এ সময় ট্রাকের চালক ও তার সহকারীসহ ৬ জনকে আটক করা হয়। সকাল ৬টার দিকে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকভর্তি ওই জাটকা ও জেলিযুক্ত চিংড়ি জব্দসহ ৬ জনকে আটক করে। মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার মধ্যরাত থেকে নৌ-পুলিশের একটি দল শিমুলিয়াঘাটে অবস্থান নেয়। পরে সোমবার সকাল ৬টার দিকে শিমুলিয়াঘাটে আসা ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করে।