ভোলার মনপুরা দ্বীপের একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি ওই উপজেলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ১১ দিন চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরা যুবক নূর আলম (২২) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রশীদ তাকে ছাড়পত্র দেন। এরই সঙ্গে ওই উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪১টি বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রশীদ জানান, গত ২১ এপ্রিল নূর আলম ঢাকা থেকে বাড়িতে ফেরেন। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার করালে রিপোর্টে পজিটিভ আসে।