কন্যার সংসারে অশান্তি যোগ, বৃশ্চিকের দুর্ঘটনা যোগ

মেষ : দূর ভ্রমণে দুর্ঘটনার সম্ভাবনা আছে। যন্ত্রপাতি থেকে লাভবান হওয়া যাবে। ঠিকদারি ব্যবসায় সফলতা আসবে।

বৃষ : ঠিকামূলক ব্যবসায় চুক্তিবদ্ধ হওয়ার যোগ আছে। বিদ্যুৎ থেকে সাবধান থাকুন। মাংসপেশির রোগ বাড়বে।

মিথুন : সন্তানের দুর্ঘটনা যোগ আছে। পুরনো আশা পূরণ হতে পারে। ঋণের টাকা আদায় হতে পারে।

কর্কট : মাতৃরোগে অস্ত্রোপচার যোগ আছে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। শরীরের যত্ন নিন।

সিংহ : প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাধতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

কন্যা : আয় বাড়বে। তবে সংসারে অশান্তি যোগ আছে। দুর্ঘটনায় রক্তপাত হতে পারে।

তুলা : ঠান্ডাজনিত রোগে গায়ে ব্যথা বাড়বে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। সন্তানকে সাবধানে রাখুন।

বৃশ্চিক : বিদেশ ভ্রমণে বাধা ও দুর্ঘটনা যোগ আছে। নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু : আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বর্তমান বাসস্থানে ঝগড়া-দ্বন্দ্ব দেখা দেবে। চুক্তিবদ্ধ কাজে সাফল্য আসবে।

মকর : ঠিকাকাজে আয় বাড়বে। কর্মস্থলে দুর্ঘটনা যোগ আছে। পরিবারে কিছুটা অশান্তি থাকবে।

কুম্ভ : শরীরে আঘাত লাগতে পারে। দূর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। ব্যয় বাড়বে।

মীন : ভ্রমণে বাধা আসবে। ঠিকাদারিতে অর্থলগ্নি হতে পারে। পরিবারে শান্তি থাকবে।