শুধু করোনা থেকে বাঁচতে নয়, আরও নানা অসুখ-বিসুখ থেকে নিজেদের রক্ষা করতে খাওয়া বা রান্না করার আগে এবং শৌচকর্মের পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া প্রয়োজন।
বুধবার বিশ্ব জুড়ে পালিত হচ্ছে হ্যান্ড হাইজিন ডে। করোনার কারণে এই বছর এই দিনটির গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে। করোনা একদিন আমাদের ছেড়ে বিদায় নিলেও হাত ধোওয়ার অভ্যেস আমরা যেন ত্যাগ না করি।
কেবল করোনাভাইরাসই নয় ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো অসুখ যে অপরিষ্কার হাত থেকে ছড়ায়, সে কথা এর আগে বারবার করে বলেছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার পরেও বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশ হাত ধোওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেন না। করোনা সেই ছবিতে অনেকটাই বদল এনেছে। প্রাণঘাতী এই ভাইরাসের ভয়ে এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ বারবার করে সাবান-পনি দিয়ে হাত ধোওয়ার অভ্যেস রপ্ত করে ফেলেছেন।
পরিষ্কার পানি এবং সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে পারলে সবচেয়ে ভালো।