বাহুবলির অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ের খবর ভাইরাল। শোনা যাচ্ছে, তামান্না ভাটিয়া পাকিস্তানের ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তবে স্রেফ এটুকুই নয়, দুজনেরই একটি ছবি ভাইরাল হয় যেখানে তামান্না ও রাজ্জাককে গহনা দেখতে দেখা গিয়েছে। তবে, এসব নিয়ে নিজেই মুখ খুলেছেন তামান্না ভাটিয়া। নিজের বিয়ে সম্পর্কিত সত্যও মানুষের কাছে তুলে ধরেছেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, তামান্না ভাটিয়া এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তামান্না জানিয়েছেন, এ মুহূর্তে নিজের সিনেমার কাজেই সবটুকু মনোযোগ দিয়েছেন এবং এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তার। এই ছবিটি ২০১৭ সালে দুবাইয়ে একটি অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে তামান্না ভাটিয়া ও আবদুল রাজ্জাককে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই প্রথম অবশ্য তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে গুজব রটেনি। আগেও বহুবার এমনটা হয়েছে এবং শান্ত হয়ে ঠাণ্ডা মাথায় তামান্না এই গুজব উড়িয়েও দিয়েছেন।
তামান্না বলেন, ‘এক দিন কোনো অভিনেতার সঙ্গে, আবার এক দিন কোনো ক্রিকেটারের সঙ্গে, এখন আবার চিকিৎসক... মনে হচ্ছে যেন বর কিনছি আমি। আমি প্রেমে পড়তে ভালোবাসি, তবে আমি গুজব পছন্দ করি না, বিশেষ করে যখন আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে।’