ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত যুবলীগ নেতা অম্বিকাপুর ইউপির চরনাজিরপুর গ্রামের শাহজউদ্দিনের পুত্র শাহিন মোল্লা (৩০)। বুধবার রাতে নিজ বাড়ির মুরগি খামারে বিদ্যুতস্পৃষ্টে তার মৃত্যু হয় ।

অম্বিকাপুর ইউনিয়নের চেয়া‌রম্যান রাবি চৌধুরী জানান, নিজবাড়ির আঙ্গিনায় মুরগীর খামারে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিলো । রাতে সেখানে শব্দ হলে শাহিদ ছুটে যান । এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তার মৃত্যু হয় ।
নিহত শাহিনের মরদেহ রাতেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

তার মৃত্যুর খবরে ছুটে যান ফরিদপুর জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ। পরে শোকাহত পরিবারকে শান্তনা দিয়ে শাহিনের বিদেহী আত্নার শান্তিকামনায় দোয়া অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাবি চৌধুরী, ঈশার গোপালপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম নাছিম, মিনার হোসেন প্রমুখ ।