করোনা হটস্পট

নারায়ণগঞ্জে স্বেচ্ছায় বদলি ডা. মশিউরের

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বেচ্ছায় করোনা হটস্পট নারায়ণগঞ্জে বদলি হয়েছেন ডা. মশিউর রহমান। এর আগে তিনি সিরাজগঞ্জের তাড়াশে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডা. মশিউর করোনা মহামারীতে দেশের অন্যতম করোনা হটস্পট নারায়ণগঞ্জ/ঢাকা/গাজীপুরে স্বেচ্ছায় কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেন। গত ১৪ এপ্রিল তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর তাকে ৩০০ শয্যা নারায়ণগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করে।

জানা গেছে, ডা. মশিউরের নানা হাবিবুর রহমান একজন বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিজিবি পিলখানা সদর দপ্তরের নিউ মার্কেট সংলগ্ন ৩ নং গেটের নাম তার নামে রাখা হয়।