ফ্রান্সের দাতা সংস্থা ডব্লিউওএফের আর্থিক সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্র কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে স্বাস্থ্য সুরক্ষায় পিপিই, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গগলস বিতরণের কাজ শুরু করেছে। গত শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হেলথ কমপ্লেক্স, টাঙ্গাইল জেলার মির্জাপুর ও কালিহাতি উপজেলা হেলথ কমপ্লেক্সÑ এ তিন জায়গায় ৬০০ পিপিই, ৩ হাজার গ্লাভস, ৩০৭ গগলস বিতরণ করা হয়।
গতকাল ঢাকার মোহাম্মদপুর ম্যাটারনাল সার্ভিস অ্যান্ড ফার্টিলিটি ট্রেনিং সেন্টারে ১৫০ ও আজিমপুর ম্যাটারনাল সার্ভিস অ্যান্ড ফার্টিলিটি ট্রেনিং সেন্টারে ১৫০ জনের মধ্যে পিপিই, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গগলস বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।