শরীয়তপুরের গোসাইরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় উপজেলার কুচাইপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী।
স্থানীয়রা জানায়, নদীতে মাছ ধরা নিয়ে কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খোকা ব্যাপারী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ সরদারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার সন্ধ্যায় মোস্তাফিজ সরদারের নেতৃত্বে তার লোকজন খোকা ব্যাপারীর বাড়িতে হামলা চালান। এ ঘটনায় দুপক্ষের মধ্যেই সংঘর্ষ শুরু হয়। গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।