কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে সুমাইয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (১০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পানাইয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ও সামিয়া ওই গ্রামের নরসুন্দর বাবুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই বোন সাঁতার কাটতে জানত না। গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সুমাইয়া ও তার বড় বোন সামিয়া। হঠাৎ পা ফসকে পানিতে পড়ে যায় সামিয়া। এ সময় বড় বোনকে উদ্ধার করতে গিয়ে ছোট বোন সুমাইয়াও পানিতে পড়ে যায়। দুই বোনই পানিতে ডুবে যায়। পাশে থাকা এক মেয়ে গিয়ে সামিয়া ও সুমাইয়ার পানিতে পড়ে যাওয়ার খবর জানায় তাদের মা-বাবাকে। তারা ও বাড়ির লোকজন এসে তাদের পুকুর থেকে থেকে উদ্ধার করে।