সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ কুশিয়ারা মার্কেটের ২য় তলায় অবস্থিত সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার এক সিনিয়র কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় ওই শাখাটি ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্দেশে লকডাউন ঘোষনা করা হয়।
সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান জানান, গত ২দিন আগে আমাদের ব্যাংকের একজন সিনিয়র অফিসারের করোনার নমুনা পরিক্ষা পজেটিভ এসেছে। এছাড়া আরো ২ জন অসুস্থ রয়েছে। সেজন্য আমরা আশংকা করছি আমাদের ব্যাংকের স্টাফদের মধ্যে হয়তো আরো কারো করোনা পজেটিভ থাকতে পারে। এ অবস্থায় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে আমাদের কাছে সেবা নিতে আসা গ্রাহকরাও করোনায় আক্রান্ত হতে পারে। সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের নির্দেশে বুধবার থেকে আগামী ১৪ দিন পুরো ব্যাংকটিকে লকডাউন ঘোষনা করা হয়েছে।