কর্কটের শত্রুরা দমন থাকবে, বৃশ্চিকের স্বল্প ভ্রমণ শুভ হবে

মেষ : রক্তচাপ বৃদ্ধি পাবে। তরল পদার্থের ব্যবসা ভালো হবে। কাজের জন্য বিদেশ ভ্রমণ হবে।

বৃষ : স্নায়ু দুর্বলতা বাড়তে পারে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। ঠান্ডা পরিহার করুন।

মিথুন : পেটের পীড়া থাকলেও সংসারে শান্তি বজায় থাকবে। আয় বাড়বে। বিদেশ ভ্রমণে বাধা আসবে।

কর্কট : স্ত্রী ঠান্ডাজনিত রোগে কষ্ট পাবে। শত্রুরা দমন থাকবে। ভ্রমণে লাভ হবে।

সিংহ : ঠান্ডা রোগে ব্যয় বাড়বে। ঋণ প্রাপ্তি রোগ আছে। স্ত্রীর মেজাজ গরম থাকবে।

কন্যা : সন্তানকে ঠান্ডা রোগে আক্রমণ করবে। প্রেমের বাধা দূর হবে। তবে অর্থনৈতিক উণ্ণতিতে বাধা থাকবে।

তুলা : বাড়ির পানির অভাব দূর হবে। মায়ের স্বাস্থ্য খারাপ হবে। বন্ধুরা সাহায্যকারী হবে।

বৃশ্চিক : স্বল্প ভ্রমণ শুভ হবে। আত্মীয়ের জন্য দূর দেশ ভ্রমণ হবে। ছোট ভাইবোন ঠান্ডাজনিত রোগে পড়তে পারে।

ধনু : আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। ডান কান, স্তনে ব্যথা হতে পারে।

মকর : ঠান্ডায় কাবু করে ফেলতে পারে। বিদেশ ভ্রমণ যোগ আছে। শত্রুরা কাজে চাপ সৃষ্টি করতে পারে।

কুম্ভ : মেজাজ গরম থাকবে সাবধান, দুর্ঘটনায় সতর্ক থাকবেন। বিদেশ ভ্রমণ কার্যকর হবে। ব্যয় বাড়বে।

মীন : আয় বাড়বে। নৌ-ভ্রমণ আনন্দময় হবে। বিদেশ থেকে ব্যাংকে টাকা জমবে।