করোনা উপসর্গ নিয়ে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে বুধবার তারা মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুশান্ত জানান, মারা যাওয়া দুইজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল।
এছাড়া করোনা আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বুধবার হাসপাতাল ছেড়েছেন বলেও জানান ডা. সুশান্ত।