শরীয়তপুরে চিকিৎসকসহ ৫ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় এক চিকিৎসকসহ ৫জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন- ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ ভেদরগঞ্জ উপজেলায় ৩জন, নড়িয়া উপজেলায় ১জন ও ডামুড্যা উপজেলায় ১জন। নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৬ জন। তবে এই প্রথম শরীয়তপুরে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে শরীয়তপুরে ১৪ করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা: আবদুর রশিদ জানান, জেলার ৬১ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের নিবিড় পরিচর্যায় চিকিৎসা প্রাপ্ত ১৪ জন ইতিমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া ৮জনের মধ্যে ডামুড্যা পৌরসভার শাশুড়ী ও পুত্রবধু, সদর উপজেলার ৪ জন, নড়িয়া উপজেলার ২ জন ও জাজিরা উপজেলার ৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসকসহ জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন আক্রান্তের সংখ্যা ৬৬ জন।