চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন ও মারা গেছেন ১ জন।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৯টি নমুনার প্রতিবেদন আসে। এর মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতিমধ্যে ওই যুবকসহ সুস্থ হয়েছেন দুইজন।