মাদারীপুরে ২০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল চায়না হারবার

করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মাদারীপুর-২ সংসদীয় আসন এলাকার দুই হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছে চীনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ টন চাল, ২ টন চিনি, ২ হাজার প্যাকেট সেমাই এবং ২ টন আলু। স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং  কোম্পানির প্রধান সমন্বয়ক মো. সাহেদ রমজানের কাছ থেকে গত বৃহস্পতিবার মাদারীপুর স্টেডিয়ামে ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

সাহেদ রহমান বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য। এই ভাইরাস মোকাবিলায় আমরা বাংলাদেশের জনগণের পাশে থাকতে চাই। যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা অব্যাহত রাখব। বিজ্ঞপ্তি