সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় তিন শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আ. হাই রাজু ।
এ সময় সাবেক জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শাহ আলম হীরা, সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আফজাল হোসেন, গাজী মনির হোসেন, টি এইচ তোফা, সামাদ খাঁন, আবদুল লতিফ, নজরুল ইসলাম, আক্তার হোসেন, দিদার মহশিন, লিটন, ঝুয়েল, ও ছাত্রদল নেতা শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মামুন মাহমুদ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তিন শ পরিবারকে সহায়তা করেছি।