করোনার মহামারীতে ব্যাংকিংসেবা নিশ্চিতে ৫৮তম বোর্ড সভা করেছে পদ্মা ব্যাংক পর্ষদ। গত শনিবার সরকারি নির্দেশনা মেনে অনলাইনের মাধ্যমে পরিচালকরা সভায় যোগ দেন। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
অনলাইন সভায় পরিচালকদের মধ্যে যোগ দেন ড. হাসান তাহের ইমাম, তামিম মারজান হুদা, আবু কায়সর, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম আজাদ, অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। বিজ্ঞপ্তি।