সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নিতে বাধা দেওয়ায় গতকাল মঙ্গলবার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লেনিনকে আটক করেছে পুলিশ। লেনিনের বাবা নওশের গাইনও গাবুরার চেয়ারম্যান ছিলেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাইক্লোন আম্পান থেকে রক্ষা করতে উপকূলীয় অঞ্চলে পুলিশ, জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা দুদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জি এম শফিউল আজম লেনিন তার কিছু লোকজন নিয়ে মঙ্গলবার সকাল থেকে বাধা দিতে থাকে। পুলিশ তাকে বাধা দিতে নিষেধ করলে বিকেল ৩টার দিকে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।