করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে সহায়তা করবে বলে জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের সার্বিক বিষয়ে খোঁজখবর এবং ব্যবসায়ীদের পাশে থাকতে গতকাল বুধবার বিভিণ্ণ অ্যাসোসিয়েশন ও চেম্বারের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শেখ ফজলে ফাহিম বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সরকারের ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা পেতে সহযোগিতা করছি। আগামী বাজেটে করপোরেট ট্যাক্স ও ভ্যাট কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এছাড়া আগামী তিন বছরের মধ্যে করপোরেট ট্যাক্স ২৫% কমানোর জন্য কথা বলেছি। আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ট্যাক্স কমানোর বিষয়েও আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়ে কাজ করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমার মনে হচ্ছে বিগত বছরগুলোতে বাজেট নিয়ে যেসব ঝামেলা হয়েছে এবার সেটা হবে না। এজন্য সব সেক্টরের সঙ্গে আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি এবং সবার পরিকল্পনা নিয়ে আমরা সেই বিষয়গুলো বিভিণ্ণ মন্ত্রণালয়কে জানাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, আমরা ব্যাংকগুলো থেকে যথাযথ সহযোগিতা আশা করি। তারা বলছে, তাদের অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় এবং ঋণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পলিসি না থাকায় ঋণ প্রক্রিয়া কাজ শুরু করতে পারছে না। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে প্রতিটি ব্যাংকে এই প্যাকেজের সার্কুলার পাঠানো হয়েছে। যেহেতু সরকার ব্যবসায়ীদের জন্য এগিয়ে এসেছে আমার মনে হয় ব্যাংকগুলো এই বিষয়টি নিয়ে এগিয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি এর সমাধান হবে।
শেখ ফজলে ফাহিম এক্সপোর্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড লিংকেজ কাউন্সিল, টেকনোলজি এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাসোসিয়েশন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল অ্যাসোসিয়েশনসমূহের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, উইমেন চেম্বারসহ বিভিণ্ণ অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, করোনার কারণে বিভিনড়ব ইন্ডাস্ট্রির কাজ ও উৎপাদন বন্ধ রয়েছে। এতে হুমকির মুখে পড়েছি আমরা। সরকার আমাদের পাশে দাঁড়ানোর জন্য যে প্যাকেজ ঘোষণা দিয়েছে সেখান থেকে ব্যবসায়ীরা সহযোগিতা না পেলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এ সময় ব্যবসায়ী নেতারা তাদের নানামুখী সমস্যা ও ব্যাংক থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় বিভিনড়ব অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন