চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৪৭ জন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন (৫৮) নামের করোনা আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, গত ৮ মে ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৭ মে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ওই রোগীর মৃত্যু হয়।