গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা

গোপালগ‌ঞ্জে কর্মরত সাংবা‌দিক‌দের ঈদ উপহার দি‌লেন গোপালগঞ্জ-০২ আস‌নের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

শুক্রবার সকালে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও প্রেস ক্লাব কায্যালয়ে ৩৫ জন সাংবাদিকের হাতে ঈদ উপহার তুলে দেন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট অ্যা‌সোসি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক রাজীব আহ‌ম্মেদ রাজু, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সদর উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইবতিয়াজ জয়, সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি সিকদার শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস.এম দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক নিউটন মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।