করোনায় অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে জানান, বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) এই কর্মকর্তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে।

গত ফেব্রুয়ারিতে পিআরএলে যান তৌফিকুল আলম। সর্বশেষ তিনি তথ্য কমিশনের সচিব ছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তৌফিকুল আলমের মৃতুতে শোক প্রকাশ করেছে।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।