টিভি ও অনলাইনে বর্ণিল ঈদ আয়োজন

অনলাইনের বাহার

প্রতি বছরের মতো এবারও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হবে নানা নাটক-টেলিফিল্ম, শর্টফিল্ম ও গান-ভিডিও-

অপূর্ব-তিশার নাটক

ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশাকে ঈদের নাটকে দেখা যাবে। জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহের গল্প নিয়ে নির্মিত হয়েছে অপূর্ব-তিশার ‘হঠাৎ দেখা’ নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ‘ক্লাব ইলেভেন’ প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন বাঁধন লিংকন, সারিকা সাবাহ। ‘হঠাৎ দেখা’ নাটকটি মুক্তি পাবে প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায়। এছাড়া প্রতিষ্ঠানটি ইউটিউবে অবমুক্ত করবে নাটক ‘বিবাহ করিতে চাই না’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।

মিনারের গান

‘তোমার দখলে’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন এবং গায়ক মিনার রহমান। ঈদ উপলক্ষে লিরিকাল ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক। ২০ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটি বানিয়েছেন শরীফ আল দীন।

শাওন গানওয়ালা

প্রযোজনা সংস্থা রূপকথা মিউজিকের ব্যানারে চাঁদরাতে মুক্ত হতে যাচ্ছে এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালার নতুন গান ‘ঈদ মোবারক ঈদ’। এনামুল কবির সুজনের কথায় ‘ঈদ মোবারক ঈদ’ শিরোনামের এ গানটির সুর সংগীত করেছেন ইশরাক হোসাইন। গানটির প্রযোজনা সংস্থা রূপকথা মিউজিকের কর্ণধার ও গানটির গীতিকার এনামুল কবির সুজন বললেন, ‘করোনাকালীন এ বিভীষিকাময় সময়ে ঈদের সময়টা একটু ভালো লাগার সঙ্গে যেন কাটে সে কারণেই আমাদের এ প্রয়াস। আমরা আশা করছি গানটি সবাইকে খানিকটা সময় হলেও স্বস্তি প্রদান করবে।’ গানটি চাঁদরাতে রূপকথা মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

সাবার দুই গান

এনটিভি মার্কস অলরাউন্ডারখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবা রোজার ঈদে দুটি গান নিয়ে হাজির হচ্ছেন। করোনার মহামারীতে আক্রান্ত ঈদে সাবার কণ্ঠে শোনা যাবে ভিন্ন স্বাদের দুটি গান। সংগীতা এবং সাউন্ডটেকের ব্যানারে ‘বাইরে কারে খুঁজিস’ একক এবং ‘শত জনমের প্রেম’ নামে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন এ গায়িকা। কারে খুঁজিস গানের কথা ও সুর করছেন সাবরিনা সাবা নিজেই। শত জনমের প্রেমের কথা, সুর ও সংগীত করেছেন অনিক সাহান।

সিএমভির ১০

দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির ঈদ আয়োজনে থাকছে মাত্র ১০টি উপহার। এর মধ্যে থাকছে ছয়টি নতুন গান-ভিডিও আর চারটি বিশেষ নাটক। এর মধ্যে গানের তালিকায় রয়েছে তানজীব সারোয়ার ও পূজার ‘ফানুস’। এরপর রয়েছে ঐশীর ‘হৃদয়ে পোষাধন’। মিনার মাহমুদের কথায় গানটির সুর-সংগীত করেছে মার্সেল। মেহেদী হাসান লিমনের কথায় এ সংগীত পরিচালকের গান ‘আড়ালে’। এটি গেয়েছেন যৌথভাবে কণা ও মার্সেল। সোমেশ্বর অলির কথায় ইমরানের বিশেষ গান ‘বাবা’। এটির সংগীত পরিচালনাও করেছেন মার্সেল। মেহেদী হাসান লিমনের কথায় আরও একটি বিশেষ গান আসছে মার্সেলের কণ্ঠে। এটির নাম ‘উথাল পাথাল প্রেম’। গানের বাইরে চারটি এক্সক্লুসিভ নাটক প্রকাশ পাবে সিএমভির ব্যানারে। এর মধ্যে প্রচারের আগেই সর্বাধিক আলোচনায় থাকা ‘উপহার’ নাটকটি প্রকাশ পাচ্ছে এ ব্যানার থেকে। মিজানুর রহমান আরিয়ানের এ নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে এর মধ্যে আলোচনায় উঠেছে ‘সিগনেচার’ নাটকটি। আওরঙ্গজেবের তৈরি এ নাটকটিতে আরও আছেন আফরান নিশো। ঈদের দ্বিতীয় দিন এটির উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। একই জুটিকে নিয়ে এ ব্যানার থেকে প্রকাশ হচ্ছে আরও একটি বিশেষ নাটক-‘ইমপসিবল লাভ’। আবদুল্লাহ মাহফুজ অভির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। চতুর্থ নাটক হিসেবে থাকছে ‘ডেঞ্জার লাভ’। নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন গোলাম সারোয়ার অনিক। নির্মাণ করেছেন মোহন আহমেদ। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনিয়া ফারিন।

জি সিরিজের ‘মেহেদি মিক্সড ৩’

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ ঈদে শ্রোতাদের জন্য নিয়ে এসেছে ‘মেহেদি মিক্সড ৩’। যে অ্যালবামে গান করেছেন দেশের খ্যাতিমান কয়েকজন সংগীতশিল্পী। এর মধ্যে বাপ্পা মজুমদার গেয়েছেন ‘জানতে চেও না’, এহসান রাহীর কণ্ঠে ‘সাদাকালো’, মিজানের ‘যুদ্ধের গল্প’, অটামনাল মুনের ‘বেঁচে নেই’ ও তুষার গেয়েছেন ‘নিরুদ্দেশ’। ‘মেহেদি মিক্সড ৩’ অ্যালবামের সব গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদি।

ঈদে ধ্রুব মিউজিক

প্রতি ঈদে সংগীত ও নাটক প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন তথা ডিএমএস বেশ বড় আয়োজন রাখে। এবার করোনার কারণে তারা সীমিত আকারে ঈদ আয়োজন করছে। গত রবিবার থেকে ২৬ মে পর্যন্ত পর্যায়ক্রমে আসবে গানগুলো। ঈদে ডিএমএস যেসব গান প্রকাশ করছে তার অন্যতম আসিফ আকবরের ‘পিরিত কইরা কান্দি আমি’। ওমর ফারুকের কথায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল, সংগীতায়োজনে তরিক। জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প ও ভিডিও নির্মাণে এ গানে মডেল হিসেবে দেখা যাবে মঈন হাসান ও অনামিক সরকারকে।

ইমরান মাহমুদুল নিয়ে আসবেন ‘হাসবো আবার আমরা’। হাসান মতিউর রহমানের কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কাজী শুভর নতুন গান ‘পোড়াইয়া মারলি আমারে’ থাকছে এ ঈদ আয়োজনে। হানিফ খানের কথা ও সুরে সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। লুৎফর হাসান হাজির হচ্ছেন ‘তোমার কথায় ধাক্কা লাগে’ নিয়ে। নিজের কথা ও সুরে কণ্ঠে ধারণ করেছেন এ গান। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আল মাসুদ নির্মাণ করেছেন ভিডিও।

শেখ সাদী নিয়ে আসছেন নতুন গান ‘মন’। নিজেই লিখেছেন কথা। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদুল হাসান রোমান্স। ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। মডেল হিসেবে শেখ সাদীর সঙ্গে দেখা যাবে মারিয়া নুনিকে।

চ্যানেলে চ্যানেলে সিনেমা

ঈদের দিন দেশের সব টিভি চ্যানেলে প্রচারিত হবে বাংলা সিনেমা-

এটিএন বাংলা

সিটি টেরর [সকাল ১০টা ৩০ মিনিট] : অভিনয়ে মান্না, পপি, শাকিব খান। পরিচালনা এম এ রহিম। আরো ভালোবাসব তোমায় [বিকেল ৩টা] : অভিনয়ে শাকিব খান, পরী মণি। পরিচালনা এস এ হক অলিক।

চ্যানেল আই

কৃষ্ণপক্ষ [সকাল ১০টা ১৫ মিনিট] : অভিনয়ে রিয়াজ, মাহিয়া মাহি। পরিচালনা মেহের আফরোজ শাওন।

একুশে টিভি

পিতা-মাতার আমানত [সকাল ৯টা ২০ মিনিট] : অভিনয়ে মান্না, পূর্ণিমা। পরিচালনা এফ আই মানিক। এক টাকার দেনমোহর [দুপুর ২টা ৩০ মিনিট] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ^াস। পরিচালনা এম বি মানিক।

এনটিভি

সে আমার মন কেড়েছে [সকাল ১০টা] : অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী দত্ত তিন্নি। পরিচালনা সোহানুর রহমান সোহান।

আরটিভি

ঢাকার কিং [সকাল ১০টা] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা সাফিউদ্দিন। হৃদয়ের কথা [দুপুর ২টা ১০ মিনিট] : অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা। পরিচালনা এস এ হক অলিক।

বাংলাভিশন

ফুল অ্যান্ড ফাইনাল [সকাল ১০টা ৫ মিনিট] : অভিনয়ে শাকিব খান, ববি। পরিচালনা মালেক আফসারী। একবার বলো ভালোবাসি [দুপুর ২টা ৪৫ মিনিট] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা সোহানুর রহমান সোহান।

বৈশাখী

তুমি আমার মনের মানুষ [দুপুর ২টা ২০ মিনিট] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা আজাদী হাসনাত ফিরোজ।

দেশটিভি

স্বপ্নের নায়ক [সকাল ১০টা] : অভিনয়ে সালমান শাহ, শাবনূর, আমিন খান। পরিচালনা রানা নাসের। তুমি স্বপ্ন তুমি সাধনা [দুপুর ২টা ৩০ মিনিট] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন।

মাছরাঙা

আমার প্রাণের স্বামী [সকাল ৯টা] : অভিনয়ে শাকিব খান, শাবনূর। পরিচালনা পি এ কাজল। চোরাবালি [রাত ১১টা] : অভিনয়ে ইন্দ্রনীল, জয়া আহসান। পরিচালনা রেদওয়ান রনি।

দীপ্ত টিভি

স্বামীর সংসার [সকাল ৯টা] : অভিনয়ে শাকিব খান, অপু বিশ^াস। পরিচালনা জাকির হোসেন রাজু। অবতার [দুপুর ১টা] : অভিনয়ে মাহিয়া মাহি, রুশো। পরিচালনা হাসান শিকদার।

নাগরিক

স্বপ্নের ঠিকানা [বেলা ১১টা] : অভিনয়ে সালমান শাহ, শাবনূর। পরিচালনা এম এ খালেক।

টিভির নাটক-টেলিফিল্ম

এবার করোনার কারণে নতুন নাটকের চেয়ে পুরনো নাটক-টেলিফিল্মই বেশি দেখানো হবে। ঈদের দিন যেসব নাটক ও টেলিফিল্ম প্রচার হবে তা তুলে ধরা হলো

এটিএন বাংলা

নাটক দূরত্বের গুরুত্ব [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির। টেলিফিল্ম পত্র মিতালি [রাত ১১টা ৩০ মিনিট] : রচনা বৃন্দাবন দাশ। পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান।

চ্যানেল আই

টেলিফিল্ম আয়েশা [দুপুর ২টা ৩০ মিনিট] : গল্প আনিসুল হক, পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। টেলিফিল্ম লাইট হাউজ [বিকেল ৪টা ৩০ মিনিট] : রচনা ফারুক হোসেন। পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম। নাটক রুদ্র আসবে বলে [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : রচনা নাজিয়া হাসান, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী। নাটক তালপাতার সেপাই [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা গীতালি হাসান। পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। নাটক অমিত্রাক্ষর [রাত ১১টা ৪৫ মিনিট] : গল্প রাবেয়া খাতুন। পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদ।

এনটিভি

নাটক ভাই পারলে মাফ করেন [সকাল ৯টা] : রচনা আমিনুল ইসলাম অনীক। পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাবিলা নূর। টেলিফিল্ম ব্যাচ ২৭ [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মিথিলা, অপর্ণা ঘোষ। নাটক রাত প্রহরী ফুলন দেবী [রাত ৮টা ৫ মিনিট] : রচনা শাহজাহান সৌরভ। পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম, প্রিয়ম। নাটক ভালোবাসি তুমি আমি [রাত ৯টা ৩০ মিনিট] : রচনা চয়ন দেব। পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। নাটক সে ভালোবেসেছিল [রাত ১১টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী।

আরটিভি

নাটক অন্তহীন ভাবনা [সন্ধ্যা ৭টা ১০ মিনিট] : পরিচালনা কামরুল ইসলাম। অভিনয়ে আফরান নিশো, শবনম ফারিয়া। নাটক কাপল টিকিট [রাত ৮টা] : রচনা জাকির হোসেন উজ্জল, পরিচালনা ফরিদুল ইসলাম। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ। নাটক অবাক প্রেম [রাত ৯টা] : পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী। নাটক ঈদ মোবারক [রাত ১০টা] : পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, তিশা। নাটক করোনার দিনগুলিতে প্রেম [রাত ১১টা ৩৫ মিনিট] : পরিচালনা আনিসুর রহমান রাজিব। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির।

বাংলাভিশন

নাটক অ্যারেঞ্জ লাভ [বিকেল ৫টা ৩০ মিনিট] : পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। নাটক দেবদাস ও জুলিয়েট [সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট] : পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো, তাসনিয়া ফারিন। নাটক ভাইরাল মাসুদ [রাত ৭টা ৪০ মিনিট] : পরিচালনা শিখর শাহনিয়াত। অভিনয়ে মোশাররফ করিম, তাহসিন। নাটক উপহার [রাত ১১টা ৩০ মিনিট] : পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন।

মাছরাঙা

টেলিফিল্ম এখানে তো কোনো ভুল ছিল না [সন্ধ্যা ৭টা] : রচনা ও পরিচালনা শেখ নাজমুল হুদা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, তানজিকা আমিন। নাটক নীল মেঘের কাব্য [রাত ৯টা] : রচনা চয়ন দেব। পরিচালনা আসাদুজ্জামান আসাদ। অভিনয়ে এফ এস নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বির।

বৈশাখী টেলিভিশন

নাটক ব্লাঙ্ক চেক [রাত ৮ টা ১০ মিনিট] : রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে সজল, তমালিকা কর্মকার। নাটক হাই প্রেশার ২ [রাত ১১টা ৩৫ মিনিট] : রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে মোশাররফ করিম, আ খ ম হাসান।

দেশটিভি

নাটক ইয়েস [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : গল্প সাব্বির চৌধুরী। রচনা রুম্মান রশীদ খান। পরিচালনা তপু খান। অভিনয়ে আফরান নিশো, শখ। নাটক বিশু পাগলা গাছের আগায় [রাত ৯টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা ইমেল হক। অভিনয়ে মিশু সাব্বির, অপর্ণা ঘোষ। টেলিফিল্ম ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ [রাত ১১টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা মাসুদ হাসান উজ্জল। অভিনয়ে পার্থ বড়–য়া, সামিয়া।

এসএ টিভি

টেলিফিল্ম প্রতীক্ষা [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ইমেল হক। অভিনয়ে আফরান নিশো, সানজিদা প্রীতি। নাটক কবিরাজের বউটার একজন ছেলেবন্ধু ছিল [বিকেল ৪টা] : রচনা কাজী শাহেদ। পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মম।