ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানিতে ডুবে আশরাফুর রহমান পরব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার হাবিবপুর গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরব ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আরিফুর রহমান রাজিবের ছেলে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের উপ স্টেশন অফিসার অমল কৃষ্ণ বসু বলেন, শিশুটি মায়ের সাথে হাবিবপুর গ্রামে আত্মীয় আমজাদ মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে। সকাল খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।