সবার আগে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিল পোল্যান্ড

করোনাভাইরাসের কারণে পোল্যান্ডে ফুটবল বন্ধ হয়ে যায় ৯ মার্চ। দর্শকশূন্য মাঠে শুক্রবার থেকে ফিরেছে পোলিশ লিগ। তবে ১৯ জুন থেকে মাঠে থাকতে পারবেন দর্শকরাও।

স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন মাঠে। দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মরাভিয়েৎস্কি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে পোল্যান্ডই প্রথম দেশ হিসেবে মাঠে দর্শক উপস্থিতির অনুমতি দিল।

এরই মধ্যে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বুন্দেসলিগা শুরু হয়েছে। তবে দর্শকশূন্যভাবে। অন্যদিকে স্প্যানিশ লা লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগও দর্শকশূন্য গ্যালারিতে মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ইতালিতেও সেই প্রস্তুতি চলছে।

পোল্যান্ড সেখানে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়ে ব্যতিক্রম উদাহরণই তৈরি করল।