করোনাভাইরাস

সুনামগঞ্জে আরও চার পুলিশসহ আক্রান্ত ১৮

সুনামগঞ্জে আরও ৪ পুলিশ ও ২ শিশুসহ নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জ পুলিশ লাইনসের ১৭ পুলিশ সদস্যসহ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ লাইনসের ৪ পুলিশ সদস্য এবং ছাতকের ৬ জন, দোয়ারাবাজারের ৪, সুনামগঞ্জ সদরের ২, জগন্নাথপুরের ১ ও তাহিরপুরের ১ জন রয়েছেন।

সিভিল সার্জন শামস উদ্দিন গত বৃহস্পতিবার রাত ১১টায় এ তথ্য জানান।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪০২ জন। আইসোলেশনে গেছেন ৬ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ১ জন ছাড়া পেয়েছেন। জেলায় আইসোলেশনে আছেন ৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।