মেষ : আয় আংশিক বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। সন্তানের রোগ ভয় থাকবে।
বৃষ : ঠান্ডা, হৃদরোগ ও ডায়াবেটিস বাড়বে। জাতিকরা পিতৃলয়ে গমন করবে। মাতার রোগও বাড়বে। বন্ধুরা কাজে সাহায্যকারী হবে।
মিথুন : ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি হতে হবে। ছোট ভাইবোনের জন্য খরচ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট : প্রেম ও রোমাঞ্চ আংশিক শুভ। আয় সামান্য বাড়বে। সংসারে আনন্দ বিরাজ করবে।
সিংহ : হাসপাতালে ব্যস্ততা বাড়বে। ঠান্ডা বাড়তে পারে। ভ্রমণ যোগ আছে।
কন্যা : পিতার রোগে ওষুধের ব্যয় বাড়বে। দাওয়াত রক্ষার জন্য সামান্য ভ্রমণ করতে হবে। নৌভ্রমণ আনন্দদায়ক হবে।
তুলা : ভ্রমণে বাধা আসবে। বিলাসদ্রব্য প্রাপ্তি যোগ আছে। অর্থ সামান্যই জমবে।
বৃশ্চিক : স্ত্রীর হৃদরোগ ও ডায়াবেটিস বাড়বে। শত্রুরা উপার্জন ও অর্থ সঞ্চয়ে বাধার সৃষ্টি করবে। ব্যস্ততা বাড়বে।
ধনু : নানা রোগে কষ্ট বাড়বে। নৌভ্রমণে আনন্দ বাড়বে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
মকর : সন্তানের রোগের দ্রুত যত্ন নিন। ভ্রমণে বাধা আসতে পারে। প্রেমে জটিলতা দেখা দেবে।
কুম্ভ : মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। স্ত্রীর ডায়াবেটিস বাড়বে। বাড়িতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
মীন : ঠান্ডা ও ডায়াবেটিস বাড়বে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বাড়বে। খাদ্য ও বিলাসদ্রব্য প্রাপ্তি যোগ আছে।