সোনারগাঁ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামসুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুর খবর পেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম মৃতের দাফন সম্পন্ন করেন।
এলাকাবাসী জানান, সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত জালালউদ্দিনের ছেলে সামসুল হক কয়েকদিন যাবৎ সর্দি জ্বর ও কাশিতে ভুগছিলেন। শনিবার সকালে তীব্র শ্বাসকষ্টে তিনি মারা যান।
খবর পেয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম মৃতের বাড়ি গিয়ে করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন সম্পন্ন করেন।