এলজি বাংলাদেশ-এর উদ্যোগে উদ্বোধন হলো এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০। গতকাল এলজি বাংলাদেশ-এর গুলশান অফিসে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলজি বাংলাদেশ ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানায়। বিশেষ করে সেসব প্রকল্প, যা করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য সহায়ক হবে। নির্বাচিত প্রকল্পগুলোতে অর্থায়ন করবে এলজি। সব আবেদনের মধ্যে থেকে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রামে প্রথম বিজয়ী নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের দক্ষিণ রেলিবাগানের নজরুল ইসলাম। তার ‘নিম্নবিত্ত ১৭৪টি পরিবারের খাদ্য নিরাপত্তা ও পরিছন্নতা’ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে তাকে ৪ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ পিস সাবান দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন, করপোরেট ব্র্যান্ডিং প্রধান হাসান মাহমুদুল প্রমুখ।