লকডাউনের কারণে সব সময় বাইরে গিয়ে কেনাকাটা করা এখন আর আগের মতো সহজ নয়। এই কারণে অনেকেই এক বা দুই সপ্তাহের জিনিস এক সঙ্গেই কিনে রাখছেন। কিন্তু, ফল, শাকসবজি এবং অন্যান্য খাদ্য সামগ্রী স্টোর করতে গিয়ে নানান সমস্যা দেখা দেয়। প্রচুর পরিমাণে জিনিস কেনার পাশাপাশি এগুলো দীর্ঘ সময়ের জন্য তাজা রাখা এবং খারাপ যাতে না হয় সেদিকে খেয়াল রাখাও জরুরি। তাই, যখন ফ্রিজে জিনিসপত্র রাখবেন তখন নিচের বিষয়গুলো খেয়াল রাখুন।
সঠিক বাক্স নির্বাচন করুন ফ্রিজে জিনিস রাখার পদ্ধতি সঠিক হওয়ার পাশাপাশি, স্টোরেজের জন্য সঠিক বাক্স ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের বাক্সগুলোর পরিবর্তে স্টিলের বাক্সগুলোতে জিনিস রাখলে দীর্ঘদিন ভালো থাকে।
বাজার থেকে শাকসবজি আনার পরে সেগুলো ভালো করে দেখে নিন। অনেক সময় শাকসবজির কিছু অংশ পচা বা শুকনো হয়। সেই অংশটি কেটে বাদ দিন। এর ফলে আপনি সবজিগুলো পচে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন এবং এগুলো আরও বেশি দিন ধরে সুরক্ষিত রাখতে পারবেন।
সবজি কাটার পরে, সবজিগুলো একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রেখে দিন। এছাড়া বাজার থেকে সবজি কেনার পার অনেক সময় সবজিতে পানি থাকে। এসব সবজি বাতাসে শুকিয়ে কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে ফ্রিজে রাখুন। তাহলে পচে যাওয়ার আশঙ্কা থাকবে না।
মাসালা বানিয়ে ডিপ ফ্রিজে রাখুন। টমেটো লেবু জাতীয় জিনিস ফ্রিজে রাখলেও খুব বেশি দিন ভালো থাকে না। সুতরাং, টমেটো পিষে পিউরি তৈরি করুন। এটি তেল দিয়ে রান্না করুন। তারপরে, এটি ঠা-া হয়ে যাওয়ার পর ফ্রিজে রাখুন। অনেক দিন ভালো থাকবে।