নরসিংদীর মাধবদীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই মাদ্রাসার অস্থায়ী কেয়ারটেকারকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটির বাবা আশিকুল দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার সকালে মেয়ের শরীরে রক্তের দাগ দেখে তাকে কারণ জিজ্ঞাসা করি। প্রথমে ভয়ে কিছু বলছিল না সে। তবে কিছুক্ষণ পর সে জানায়, একজন টুপিওয়ালা লোক মজা খাওয়ানোর কথা বলে মাদ্রাসার ভেতর নিয়ে ধর্ষণ করে তাকে। মাধবদী থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ জানান, মাদ্রাসার রাস্তার পাশে সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই কিশোর। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।