চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল

চট্টগ্রামে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৩৯ জনে।

বুধবার চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু ও চমেক ল্যাবে মোট ৫৩০টি নমুনা পরীক্ষা করে একদিনে ১৪০ জনের সংক্রমণ ধরা পড়ে।

শনাক্ত হওয়া ১৪০ জনের মধ্যে নগরীর ৮৬ জন এবং উপজেলার ৫৪ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডি’তে ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনাভাইরাস পভেটিভ এসেছে ২৯ জনের। এরমধ্যে বিভিন্ন উপজেলার ২৪ জন এবং নগরীর ৫ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে এদিন ২২৬টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৭৪ জন এবং উপজেলার একজন।

১৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের পজিটিভ পাওয়া গেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে। এর মধ্যে মহানগর এলাকার সাত জন এবং উপজেলার ২৯ জন।