নারায়ণগঞ্জে করোনা রোগীদের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড

কভিড-১৯ রোগীদের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জের সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ ফাউন্ডেশন পরিচালিত সাজেদা হাসপাতালে ভর্তি হওয়া কভিড-১৯ রোগীদের প্রতিদিনের চিকিৎসা ব্যয় বহন করবে ব্যাংকটি। গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, আমরা উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহায়তার জন্য সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা আমাদের মূল চেতনা ‘হেয়ার ফর গুড’ এ মূল্যবোধ অব্যাহত রাখতে বদ্ধপরিকর। সরকারি এবং বেসরকারি খাত সবাই এ মহামারী মোকাবিলায় একযোগে কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস এ চ্যালেঞ্জ মোকাবিলায় এই একতা অন্য যেকোনো সময়ের চেয়ে আমাদের আরও বেশি শক্তিশালী এবং আরও দৃঢ় হতে সাহায্য করবে।