পোশাকশ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষায় বিশ^মানের একটি ল্যাব প্রতিষ্ঠা করছে বিজিএমইএ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ড যথাযথভাবে অনুসরণ করে ‘স্টেট অব দ্য আর্ট কভিড-১৯ ল্যাব’টি দেশসেরা বলে দাবি করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। গাজীপুরে চন্দ্রায় ড. ফরিদা হক মেমোরিয়াল জেনারেল হাসপাতালে ল্যাবটির মাধ্যমে প্রতিদিন ১৮০টি করে নমুনা সংগ্রহ করা যাবে। পর্যায়ক্রমে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। বিশ্বমানের এ ল্যাব পরিচালনা ব্যয় এবং করোনা শনাক্ত রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে বিজিএমইএ। আজ বৃহস্পতিবার ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আন্তর্জাতিক বাণিজ্যে অবস্থান ধরে রাখার প্রয়োজনে স্বাস্থ্যঝুঁকি নিয়েই পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রমিকদের সুরক্ষায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলারও উদ্যোগ নেওয়া হয়।