ইসলামী ব্যাংক বাংলাদেশের ঢাকা নর্থ জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান, উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মো. মাহবুব আলম ও মুহাম্মদ সাঈদ উল্যাহ। ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাগুলোর প্রধানরা অংশ নেন।
মো. মাহবুব উল আলম এ সময় বলেন, করোনা সংকটে দেশসহ বিশ্বের অর্থনীতি আজ চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনীতির চাকা পুনরায় গতিশীল করতে ব্যাংকিং খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সরকার ঘোষিত খাতে বিনিয়োগ প্রণোদনা উপযুক্ত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি সঠিক তত্ত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে বিদ্যমান বিনিয়োগ গ্রাহকদের ব্যবসায়িক সাফল্যে ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি।