চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে।
তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আমিরুল ইসলাম (৩০) ও দুলাল মিয়া (৩৫)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে চর ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়।