কুমারখালীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ও নন্দলালপুর ইউনিয়নে বজ্রপাতে ফারুক ম-ল (৩০) ও শফি (৪৫) নামে দুজন মারা গেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।

গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার সময় উপজেলার ১১নং চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের পদ্মানদীর চর ঘোষপুর গ্রামের হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল এবং ৫নং নন্দলালপুর ইউনিয়নের সদরপুর সর্দারপাড়া গ্রামের শফি উদ্দিন বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

ইউএনও সোহেল মারুফ বলেন, ফারুক ম-ল ঘটনার সময় পদ্মা নদীর চর এলাকায় গরু চরাচ্ছিলেন এবং শফি উদ্দিন মাঠে কৃষিকাজ করছিলেন।