করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট কমেনি। তাই গতকাল শনিবারও তাকে অক্সিজেন দিতে হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন গণস্বাস্থ্যের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি বলেন, গত শুক্রবার রাতে আবারও প্লাজমা দেওয়া হয়েছে ও ডায়ালাইসিস করা হয়েছে। আক্রান্ত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন তিনি।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষায়ও রিপোর্ট পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা পজিটিভ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।