‘মিডল্যান্ড অনলাইন’র স্বনিবন্ধন প্রক্রিয়া উদ্বোধন

ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ‘মিডল্যান্ড অনলাইন’-এর নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করেছে মিডল্যান্ড ব্যাংক। করোনা পরিস্থিতিতে ডিজিটাল ব্যাংকিং ব্যবহার বাড়ছে। গ্রাহকরা এখন নিজেই সাইন-আপ করে মিডল্যান্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ চালু করতে পারবেন। সেবাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান।

গ্রাহকরা ‘মিডল্যান্ড অনলাইনে’ লগইন করে মিডল্যান্ড ও অন্যান্য ব্যাংক হিসাবে  রিয়েল-টাইমে টাকা স্থানান্তর, ক্রেডিট কার্ডের বিল ও ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জ করতে পারবেন। তারা রিয়েল-টাইম অ্যাকাউন্ট ব্যালেন্স অনুসন্ধান, অ্যাকাউন্টের বিবরণী, চেক বইয়ের অনুরোধ করতে পারবেন। এছাড়া এফডিআর এবং আমানত প্রকল্পের বিবরণ এবং ফিক্সড ডিপোজিট ও ডিপিএস অ্যাকাউন্ট খোলা যাবে।  এর মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে ফান্ড ট্রান্সফারও করা যাবে। মো. আহসান-উজ জামান বলেছেন, মহামারী চলাকালীন এ সেবা গ্রাহকদের অনেক উপকারে আসবে। কারণ তারা রিয়েল-টাইমে ব্যাংকিংয়ের তথ্য পাবেন, বিল পরিশোধ ও অর্থ স্থানান্তর করবেন। ঘরে নিরাপদে থেকে ফিক্সড ডিপোজিট, ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন, যা  স্বাস্থ্যঝুঁকি  কমাবে। ভবিষ্যতে আরও উদ্ভাবনী ব্যাংকিং পরিসেবা চালু করা হবে। বিজ্ঞপ্তি।