সুপার সাইক্লোন আম্পানে মোংলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও নতুন করে ভাঙনে বিধ্বস্ত বাঁধের নির্মাণকাজ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন।
গতকাল সোমবার দুপুরে পশুর নদীর পাড়ের কানাইনগরের ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকাসহ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে শুরু হওয়া বাঁধ নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপির চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম প্রমুখ। গত বৃহস্পতিবার এ বাঁধের নির্মাণকাজ শুরু হয়।