সংসদে স্পিকার

স্বাস্থ্যবিধি মেনেই চলবে সংসদের অধিবেশন

স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনেই একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বুধবার অধিবেশনের শুরুতে এ কথা জানান তিনি। স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। সংসদের এই অধিবেশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, ‘সারা বিশ্বে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব, মাস্ক, হ্যান্ড গ্লাভস এসব অনুসরণ করেই অধিবেশন হবে। এই অধিবেশনে বাজেট উত্থাপিত হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। আগামী ২৯ জুন অর্থ বিল ও ৩০ জুন জাতীয় বাজেট পাস হবে। এবারের অধিবেশন সীমিত সময়ের জন্য অনুষ্ঠিত হচ্ছে।’