টেকসই এবং গ্রিন ব্যাংকিং কার্যক্রমের সর্বোত্তম অনুশীলনের জন্য গ্লোবাল গুড গভার্ন্যান্স (থ্রিজি) আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। ২টি ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়। এর একটি থ্রিজি এক্সেলেন্স ইন সাসটেইনেবল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড-২০২০, অন্যটি থ্রিজি গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড।
যুক্তরাজ্যের স্বনামধন্য ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান কেমব্রিজ আইএফএ এই পুরস্কার দেয়। এপ্রিলে ইন্দোনেশিয়ার বালিতে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা থাকলেও বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত সোমবার অনলাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংককে পুরস্কার দুটি দেওয়া হয়। চলতি বছর ২৮টিরও বেশি দেশের ৭৬টির বেশি প্রতিষ্ঠান এই পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেয়। বিজ্ঞপ্তি