করোনা পরিস্থিতিতে কোম্পানিগুলোর করহার কমানোর দাবি থাকলেও অর্থমন্ত্রী শুধু শেয়ারবাজারে নিবন্ধিত নয়, এমন কোম্পানির করহার বিদ্যমান ৩৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩২ শতাংশ করার প্রস্তাব করেছেন। এর বাইরে অন্যান্য কোম্পানির করহারে পরিবর্তন আনা হয়নি। অবশ্য গার্মেন্টস খাতের শিল্পের করপোরেট করহার ১২ শতাংশই রয়েছে। এ সংক্রান্ত আদেশ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা। অর্থমন্ত্রী এটি আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।