মেষ : ছোট ভাইবোনের জন্য মনে অতৃপ্তি বাড়বে। প্রতিবেশীদের জন্য অবৈধ পথে উপার্জনে জড়িয়ে পড়তে পারেন। শেষ মুহূর্তে এসে আশা পূরণ হবে না।
বৃষ : উপার্জনে অতৃপ্তি বাড়বে। মদ, জুয়া, লটারিতে লাভ হবে। খাদ্যদ্রব্যের ব্যবসা আংশিক লাভ হতে পারে।
মিথুন : রোগে অশান্তি ও অতৃপ্তি বাড়বে। দূর ভ্রমণ বাতিল হবে। পিতাকে নানা রোগে আক্রমণ করবে।
কর্কট : হঠাৎ অর্থ নাশ। স্ত্রীর হঠাৎ প্রাপ্তি যোগ আছে। শরীরের যত্ন নিন।
সিংহ : জমা টাকা হঠাৎ খরচ হয়ে যাবে। স্ত্রীর ভ্রমণ বাতিল হবে। স্ত্রী ঠান্ডাজনিত রোগে কষ্ট পাবেন।
কন্যা : ঠান্ডা ও সড়বায়ু রোগে ভোগান্তি বাড়বে। কর্মক্ষেত্রে অতৃপ্তি ও ঝামেলা দেখা দেবে। কাজে দলিলপত্রের ঝামেলা দেখা দেবে।
তুলা : পিতার পেটের ও স্নায়ু রোগ বাড়বে। সন্তানের বিদেশ ভ্রমণ বাতিল হবে। আশা পূরণে হঠাৎ বাধা পড়বে।
বৃশ্চিক : মায়ের পেটের পীড়া বাড়বে। স্ত্রীর সামান্য আয় বাড়তে পারে। গোপন শত্রুরা তৎপর থাকবে।
ধনু : স্বল্প ভ্রমণ বাতিল হবে। গোপন শত্রুরা বিপদে পড়বে। স্ত্রীকে নানা রোগে আক্রমণ করবে।
মকর : হঠাৎ অর্থ উপার্জন হবে। পেটের স্নায়ু পীড়া বাড়বে। ঋণ করার পরিবেশ আসবে।
কুম্ভ : ভ্রমণ বাতিল হবে। ঠান্ডা ও পেটের রোগ বাড়বে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
মীন : বিদেশ ভ্রমণ বাতিল হবে। মায়ের রোগ বৃদ্ধি হবে। আয় থেকে হঠাৎ ব্যয় বাড়বে।
বিভিন্ন ফলে ত্বকের যত্ন
রুক্ষ আবহাওয়ায় ত্বকে ভঙ্গুরতা দেখা দেয়। পার্লারে যাওয়া এখন বন্ধ। তাই বলে কি রূপচর্চা বন্ধ থাকবে? স্বাস্থ্যোজ্জ্বল এবং ময়েশ্চারাইজড ত্বক পেতে বাড়িতেই ফলের ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
কমলার খোসা: কমলার খোসা শুকিয়ে নিন। বেঁটে মিহি গুড়ো করে নিন। এক চা চামচ ওটমিল গুঁড়ো করে নিন। এতে এক ফোঁটা মধু এবং কয়েক চামচ টকদই মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন।
প্যাকটি মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
আপেল: আপেলের চার ভাগের এক ভাগ কেটে খোসা ছাড়িয়ে নিন। এতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পেস্ট করে নিন। পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর উষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন।
পেঁপে: কয়েক টুকরো পাকা পেঁপে নিন। এতে কয়েক ফোঁটা মধু এবং লেবুর রস মেশান। চটকিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো: বিচি ছাড়িয়ে পাকা টমেটো চটকিয়ে নিন। এতে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা টকদই মেশাতে পারেন। মিশ্রণটি মুখে লাগান এবং শুকানোর সময় নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কলা: দুটি পাকা কলা ভালোভাবে চটকিয়ে নিন। কয়েক ফোঁটা মধু এবং এক চামচ টকদই মিশিয়ে মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।