চট্টগ্রামে আরও ২০৭ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম জেলায় আরও ২০৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৮৮ এবং উপজেলার ১১৯ জন।

শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বৃহস্পতিবার বিআইটিআইডি, সিভাসু, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, চবি ও ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭৩৮টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। 

সিভিল সার্জন আরও বলেন, বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১০ জন নগরীর এবং ১৬ জন উপজেলার। 

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৯ জন উপজেলার এবং ৫ জন নগরীর।

এদিন জেলার ৬২টি নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের মধ্যে উপজেলার ৭ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। 

অপরদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৭ টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত করা হয়। যাদের মধ্যে ৫৭ জনই উপজেলার বাকি একজন নগরীর বাসিন্দা। 

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৮টি নমুনা পরীক্ষা করে নগরীর ৭২ জনের করোনা শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ৫৯৩ জন। করোনায় মারা গেছে চট্টগ্রামের ১০৬ জন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৩১১ জন।